রাজনীতি

জয়ের ব্যাপারে আশাবাদী নায়ক ফেরদৌস

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় বন্ধ হয়েছে প্রচার-প্রচারণা। এর আগের রাতেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ আর ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চেয়েছেন তিনি। আর বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা-১০ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

সার্বিকভাবে শেষ সময়ের প্রচার-প্রচারণায় সন্তোষ প্রকাশ করে নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন জনপ্রিয় এ চিত্রনায়ক।

ফেরদৌস বলেন, ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রয়েছে। আমি ইতোমধ্যেই বলেছি নির্বাচিত হলে এই আসনকে সারাদেশের জন্য একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। ঢাকা-১০ হবে দশে ১০। শুধু কথায় নয় বরং কাজেও এটি বাস্তবায়ন করা হবে।

এছাড়াও জনগণের আপনজন ও সেবক হিসেবে ফেরদৌসের দুয়ার সবসময় জনগণের জন্য খোলা থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এ নায়ক।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

জয়ের ব্যাপারে আশাবাদী নায়ক ফেরদৌস

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com