রাজনীতি

ভাগাভাগির নির্বাচনে ভোট দেওয়া জায়েজ নয়: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন তামাশায় পরিণত হয়েছে। ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির খেলা এটি। এখানে নির্বাচনে ভোট দেওয়া মানে তাদের অন্যায়, জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেওয়া। যা কোনোভাবেই জায়েজ নয়। যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দুর্নীতি, জুলুম-লুটতরাজকে ঘৃণা করেন, যারা মানুষের অধিকারকে সম্মান করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন তারা কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ২০১৪ সালে একতরফা নির্বাচন হয়েছে, ২০১৮ সালে রাতে আর ২০২৪ সালে হচ্ছে ডামি নির্বাচন। নিজ দলের একাধিক প্রার্থী বিভিন্ন নামে দাঁড় করানো, জেল থেকে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে বিরোধী নেতাদের নির্বাচনে দাঁড় করানো, কিংস পার্টি গড়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর অপচেষ্টাও হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন কেউ কখনো দেখেছে বলে মনে হয় না।

এ সময় তিনি নির্বাচন বন্ধ, বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের দাবি এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণের দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রেজাউল করীম বলেন, দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা সরকারকে বারবার সতর্ক করেছি। নির্বাচন নামের তামাশা, জুলুম, নির্যাতন, লুটতরাজ ও দুর্নীতি থেকে সরিয়ে রাখার জন্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গণঅধিকার রক্ষায় সব পন্থা অবলম্বন করেছি। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন, জনমত গঠন ও জনমতের প্রকাশসহ সম্ভাব্য সব কিছুই আমরা করেছি। প্রত্যাশা ছিলো, সরকারে থাকা ব্যক্তিবর্গের বোধোদয় ঘটবে; তারা দেশকে গৃহযুদ্ধ ও সংঘাতের দিকে ঠেলে দেবে না। দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে না।

তিনি আরও বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, অর্থনীতিকে ধ্বংস করে হলেও ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। রাজনীতিতে হীন থেকে হীনতর সব কৌশল অবলম্বন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ অনেকে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভাগাভাগির নির্বাচনে ভোট দেওয়া জায়েজ নয়: ইসলামী আন্দোলন

০৪ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com