রাজনীতি
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন পবন

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের (ঈগল প্রতীক) প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। একই সঙ্গে প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পবনের আর কোনো বাধা নেই।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রার্থিতা ফিরে পেয়ে পবন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।





