জাতীয়বিবিধ

‘নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে পুলিশ’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের দিন তারা বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছিল বলেও জানান তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, কেউ কোনো নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না। তার বা তাদের (নাশকতাকারী) বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌধুরী আব্দুল আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সেবা নিতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। তারা তত্ত্বাবধায়ক সরকার ও অসহযোগ আন্দোলনের দাবিতে এখনও আন্দোলন করছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
05 January 2024

‘নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা জেনে গেছে পুলিশ’

www.SatkahonNews.com