জাতীয়

জনগণের প্রতি এনসিপির নতুন বার্তা

দেশের জনগণের প্রতি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

আজ রবিবার সন্ধ্যায় এনপিরি সদস্যসচিব আখতার হোসেন এ আহ্বান জানান। দলটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে

ফেসবুক পেজে বলা হয়েছে, সারা দেশের জনগণের প্রতি আহ্বান, নারীদের প্রতি যে কোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।

সম্পতি মাগুরায় ৮ বছরের শিশুসহ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

জনগণের প্রতি এনসিপির নতুন বার্তা

০৯ মার্চ ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com