শেখ পরিবারের নাম আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে বাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা আরও ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিল।
রোববারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী ২৯টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। বিদ্যালয়গুলো হলো—বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর, বেতাগা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর পরিবর্তন করে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর, মেহেরপুরের পরিবর্তিত নাম ভবেরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর, মেহেরপুর, চর কচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলার পরিবর্তিত নাম দ্বীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলার পরিবর্তিত নাম মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলার পরিবর্তিত নাম দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, ফারজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলার পরিবর্তিত নাম রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলার পরিবর্তিত নাম পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা, ফজিলাতুননেছা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, তজুমদ্দিন, ভোলার পরিবর্তিত নাম তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তজুমদ্দিন, ভোলা, গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তজুমদ্দিন, ভোলার পরিবর্তিত নাম গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তজুমদ্দিন, ভোলা করা হয়েছে।





