প্রথমবারের মতো সৌদিতে চিকিৎসক ও নার্স পাঠাচ্ছে বাংলাদেশ
কাজের ভিসায় প্রথমবারের মতো সৌদি আরবে চিকিৎসক ও নার্স পাঠাচ্ছে বাংলাদেশ।

সাইফুল রাজীব: দুই সপ্তাহ আগে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা আল দুহাইলান একটি সংবাদমাধ্যম কে বলেছিলেন : দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোন ডাক্তার বা নার্স তথা মেডিকেল কর্মী নেয়নি সৌদি আরব,তবে এখন আমরা বাংলাদেশ থেকে মেডিকেল কর্মী নেয়া শুরু করেছি,দেশটির স্বাস্থ কর্মীরা এখন আমাদের চিকিৎসা সেবার মানদন্ডে পৌঁছে গিয়েছে।
তিনি বলেন বাংলাদেশ থেকে সাস্থকর্মী নেয়ার সংখ্যা আগামীতে আরো বাড়বে ইনশাআল্লাহ,সৌদি আরবের সাস্থ মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুইবার বাংলাদেশ সফর করেছে এবং পর্যালোচনার পর আরো বেশি নিয়োগের জন্য তারা বাংলাদেশে সফর অব্যাহত রাখবে।
এর আগে ২০২২ সালে দুই দেশের মধ্যে চিকিৎসক নিয়োগের ব্যাপারে একটু চুক্তি সাক্ষর হয়েছিল,সেই চুক্তির পরের বছর ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ থেকে প্রথম সাস্থকর্মী নেয় সৌদিআরব,সেই চুক্তির আওতায় প্রাথমিক ধাপে ৬০ জন চিকিৎসক নিয়োগ দেয় সৌদি স্বাস্থমন্ত্রণালয়,এরপর নিয়োগ প্রক্রিয়া থমকে থাকে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থানের অতিরিক্ত সচিব বলেন :আমাদেরকে দেড়শো জনের অধিক প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছিল সৌদি কর্তৃপক্ষ ,তবে বাংলাদেশী নার্সদের কোথায় নিয়োগ দেয়া হবে,তারা সরকারি হাসপাতাল না বেসরকারি সাস্থ সুবিদায় নিয়োগ পাবে সেই বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে।
তিনি আরো বলেন এখন আপাতত কিভাবে দ্রুত সময়ে চিকিৎসক পাঠানো যায় সে বিষয়ে কাজ করছে সরকার,পরবর্তীতে এ বিষয়ে একটি বিস্তারিত নিয়োগনীতি তৈরী করা হবে।
সৌদি আরবে বাংলাদেশী কর্মীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ,সেই তুলনায় বাংলাদেশী চিকিৎসকের সংখ্যা মাত্র কয়েক ডজন।





