জাতীয়নির্বাচন ২০২৪

চৌধুরী সাহেবের কাছে হারলেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

নির্বাচনি প্রচারণায় গণমাধ্যমের সামনে মাহি বলে আসছিলেন, ওই আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী তার কাছে পাত্তা পাবে না। তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এমনকি তাকে কটাক্ষ করে ‘চৌধুরী সাহেব’ বলেও সম্বোধন করেন এ নায়িকা।

দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এই ফলাফল জানানো হয়।

এদিকে ভোটের দিন মাহি আগেই বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।’

নির্বাচনে অংশগ্রহণকে নিজের অন্যতম অর্জন দাবি করে তিনি বলেন, ‘পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে।’

যদিও নির্বাচনে হারের পর এখনও কোনো বিবৃতি দেননি মাহি। এমনকি কথামতো শোডাউন করবেন কিনা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

চৌধুরী সাহেবের কাছে হারলেন মাহি

০৮ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com