জাতীয়নির্বাচন ২০২৪

নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞ মাশরাফী

এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৮ সালের পর এবারও নড়াইল-২ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানকে।

নৌকা প্রতিকে মাশরাফী ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২টি, অপরদিকে হাতুড়ি প্রতীক নিয়ে শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাশরাফী বিন মোর্ত্তজা তার অফিসিয়াল ফ্যান পেজে পোস্ট দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন নড়াইলবাসীর প্রতি।

তিনি লিখেছেন, ‘নতুন ভোরের আলোয় আলোকিত হবে নড়াইল। আপনারা আমার সাথে ছিলেন বলে আমি আবারও আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞ মাশরাফী

০৮ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com