জাতীয়নির্বাচন ২০২৪

নির্বাচনে বিজয়ী হওয়ার পর যা বললেন শামীম ওসমান

বিএনপি বিভিন্ন স্থানে নাশকতা মূলক কর্মকান্ড করতে চেয়েছিল। ভোটারদের মধ্যে ভীত তৈরি করতে বিভিন্ন স্লোগান দিয়ে বলে ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই। তবে সর্ষের ভেতর ভুত আছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হওয়ার পর নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান শহরের চাষাঢ়া এলাকায় রাইফেল ক্লাবে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভেতরও ভুত আছে। তারা চাইছে ভোটটা ঘুরাতে। আমি আমার এলাকায় এমনটা খবর পেয়েছি। একটি কেন্দ্রে খবর পেলাম সেখানে ভোটারদের বের করে দেওয়া হচ্ছে সঙ্গে মোবাইল থাকার কারণে। তো মোবাইল তো এখন সবার কাছেই থাকে। এ কারণে দুই তিন হাজার ভোটার কিন্তু ঘুরে চলে গেছে। তা না হলে ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পেত।

শামীম ওসমান বলেন, জুডিশিয়াল ডিপার্টমেন্ট কেউ কেউ চেষ্টা করেছে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে আমার নির্বাচনি এলাকায় উত্তেজনা তৈরি করার। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে তারা স্বাধীনতা বিপক্ষের পরিবার থেকে আসা। তারা নেতাদের সঙ্গে এমন আচরণ করেছেন, তাদের সঙ্গে সামরিক অবস্থায়ও যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে বিস্ফোরণ ঘটে যেত।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নির্বাচনে বিজয়ী হওয়ার পর যা বললেন শামীম ওসমান

০৮ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com