জাতীয়নির্বাচন ২০২৪

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : বিদেশি পর্যবেক্ষক

ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পযবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জনিুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মুল্যায়ন করেন তিন বিদেশি পযবেক্ষক।

ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পযবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি।

পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগন্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।

এ পযবেক্ষক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ ও সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনও সময় বাকি রয়েছে। আমরা দেখব।

নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, নারীর ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি।

আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রিব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে। এর আগে এ বিদেশি পযবেক্ষক দলটি বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : বিদেশি পর্যবেক্ষক

০৭ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com