জাতীয়

ভোটের দিন ‘লকডাউন’ পালন করুন: এবি পার্টি

ভোটের দিন (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা নিজ নিজ ঘরে অবস্থান করে ‘স্বেচ্ছায় প্রতিবাদী লকডাউন’ পালন করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীল পল্টন, বিজয়নগর ও সেগুনবাগিচা এলাকার জনসাধারণ ও পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিলি করার সময় এ আহ্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

মঞ্জু বলেন, জোর জুলুম করে নির্বাচন এবং গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। কিন্তু ইতিহাস বলে অন্যায় জুলুমের বিরুদ্ধে সব সময় একদল সংগ্রামী লোক বুক টান করে দাঁড়িয়েছে। সেসব সংগ্রামী লোকদের জন্যই আমরা বৃটিশ শাসন, পাকিস্তানি শোষণসহ সব সব স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছি।

দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ডামি প্রার্থী, ডামি রাজনৈতিক দল শুধু নয়, এখন ডামি ভোটারের আয়োজন চলছে। তিনি বলেন, এবি পার্টি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোটের দিন ‘লকডাউন’ পালন করুন: এবি পার্টি

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com