জাতীয়

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৩ বিমান

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ও ভারতের কলকাতায় অবরতণ করেছে ৩টি বিমান। এ সময়ে বাতিল করা হয়েছে ব্যাংককগামী একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে সিলেট ও ভারতের কলকাতায় বিমানবন্দরে অবতরণ করে।

তবে, সকাল ৯টার পর থেকে ঢাকায় ফিরতে শুরু করে ভিন্ন গন্তব্যে চলে যাওয়া বিমানগুলো। এ নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২২টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অবতরণ করে দেশি-বিদেশি বিভিন্ন বিমানবন্দরে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় রাত ২টার পর ৮ ঘণ্টায় তিনটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ডাইভার্ট হয়ে চলে যায় সিলেট ও কলকাতা বিমানবন্দরে। আর শিডিউল বিপর্যয়ে পড়েছে আন্তর্জাতিক ৭টি ফ্লাইটের অবতরণ। এরমধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংকক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে আন্তর্জাতিক ফ্লাইট রাডার সিস্টেম পর্যালোচনায় দেখা যায়, দুবাই থেকে ঢাকামুখী ইউএস বাংলার ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে বাধ্য হয়ে অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। কুয়ালালামপুর ও দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইট চলে যায় কলকাতায়। একইসঙ্গে কুয়েত, মাসকাট, গুয়াংজু, দুবাই, শারজাহ, সিঙ্গাপুর থেকে আসা ৭টি ফ্লাইট অবতরণে শিডিউল বিপর্যয় পড়ে।

একই কারণে ঢাকার বিমানবন্দর থেকে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে দুবাই, কুয়ালালামপুর, রিয়াদ ও জেদ্দাগামী ৬টি ফ্লাইট। অন্যদিকে, শিডিউলে থাকা রাত ২টার থাই এয়ারলাইনসের ব্যাংককের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৭ ঘণ্টায় ১৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটগুলো সুবিধাজনক বিবেচনায় চলে যায় কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রামে। একই কারণে মঙ্গলবার ঢাকায় নামতে পারেনি ৬টি আন্তর্জাতিক ফ্লাইট।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৩ বিমান

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com