জাতীয়

রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সোমবার (১ জানুয়ারি) থেকে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের খাদ্য সহায়তা প্যাকেজে প্রতি মাসে খাদ্য রেশন ৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১০ মার্কিন ডলার করবে।

রোববার (৩১ ডিসেম্বর) ডব্লিউএফপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) কক্সবাজারের সকল রোহিঙ্গার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তার প্রস্তুতি নিচ্ছে। ডব্লিউএফপি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে প্রতি মাসে জন প্রতি খাদ্য রেশন ৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১০ মার্কিন ডলার কররে এবং ধীরে ধীরে তার খাদ্য সহায়তা প্যাকেজে স্থানীয় খাবার চাল অন্তর্ভূক্ত করবে।’

রেশন বাড়ানোর পাশাপাশি ডব্লিউএফপি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্থানীয় খাবার চাল বিতরণ শুরু করবে। প্রথমে একটি বা দুটি শিবিরে এ কার্যক্রম শুরু হবে এবং ধীরে ধীরে কক্সবাজার ও ভাসানচর দ্বীপের সমস্ত ক্যাম্পেই তা বিস্তৃত হবে।

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি বলেন, ‘২০২৩ সাল বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ একটি বছর ছিল। বছরটি তারা একাধিক অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও প্রথমবারের মতো রেশন কর্তনের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। এর ফলে শরণার্থী শিবিরে খাদ্য ও পুষ্টির যোগান হ্রাস পায়-যা অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যেই দাতা সম্প্রদায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। দাতাদের এই উদার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন এই খাদ্য সহায়তা বাড়াতে পারি এবং ডব্লিউএফপি’র খাদ্য সহায়তা প্যাকেজে স্থানীয় ও টেকসই খাবার হিসেবে চাল অন্তর্ভূক্ত করতে পারি।’

স্কালপেলি বলেন, ‘আমাদের সমস্ত দাতাদের প্রতি তাদের অটল সমর্থন ও সহায়তা প্রদানের জন্য আমরা অশেষ কৃতজ্ঞ। ২০২৪ সালে রোহিঙ্গাদের পর্যাপ্ত ও পুষ্টিকর রেশন সরবরাহ নিয়ে আরও এগিয়ে যেতে আমরা তাদের উপর নির্ভর করছি।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার

৩১ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com