জাতীয়

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯-এ শব্দদূষণের ৯৭১ অভিযোগ

ইংরেজি নববর্ষের শুরুতে অর্থ্যাৎ থার্টি ফার্স্ট নাইটে উচ্চস্বরে লাউড স্পিকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি ফোন পেয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। এর মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি অভিযোগের ফোন এসেছে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত কল ৯৯৯-এ ফোনকল আসে ৫২৬টি। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ১টায় পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউড স্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলোর নিষ্পত্তি করে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯-এ শব্দদূষণের ৯৭১ অভিযোগ

০১ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com