জাতীয়

ভোটের মাঠে থাকবে ১ লাখ ৮৯ হাজার পুলিশ

নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। তবে তাদের কাছে সকল প্রার্থীই সমান উল্লেখ করে বলা হয়েছে, কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

শনিবার (৩০ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পুলিশের কাছে সকল প্রার্থী সমান। প্রচার-প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেনো সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেওয়া আছে।

বৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে পুলিশের এই ডিআইজি বলেন, কোথাও সংঘর্ষের ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা হচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তারও হচ্ছেন।

আনোয়ার হোসেন বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মাকর্তাদের বদলি এবং কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকবেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও ডিউটিতে থাকেন। এমনকি ওইদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনি দায়িত্বে থাকেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ভোটের মাঠে থাকবে ১ লাখ ৮৯ হাজার পুলিশ

৩০ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com