জাতীয়
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম শাউন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বুটেক্সের ৪০তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন।
ফল প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। সেখানে শাউন লিখেন, শোকর আলহামদুলিল্লাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।





