চাকরি

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, একাধিক পদে চাকরি

অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি শূন্য পদে ৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে।

এক নজরে সাধারণ বীমা করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪image

প্রতিষ্ঠানের নাম: সাধারণ বীমা করপোরেশন
বিভাগ: অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান
পদসংখ্যা: ০৩টি
লোকবল নিয়োগ: ৬ জন

পদের নাম: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: গ্রেড ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: গ্রেড ৯
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম: কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৪ টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: গ্রেড ১৬
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

আবেদন ফি: রাষ্ট্রায়ত্ত যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে সাধারণ বীমা করপোরেশনের অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নং পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্‌ট (অফেরতযোগ্য) করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, জিএম সচিবালয় (১০ম তলা), সাধারণ বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা- ১০০০।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button