চাকরি

ইউপি সচিব পদে চাকরির নিয়োগ প্রকাশ, আবেদন করুন দ্রুত

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন উপজেলাধীন ইউনিয়ন পরিষদে ০২টি পদে ২১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি/ ডাকযোগে আবেদন করতে পারবেন।

এক নজরে ইউপি সচিব কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম: শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ২১ জন

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ০২টি
বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৯টি
বেতন:  ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা)
কর্মস্থল: শরীয়তপুর

আবেদন ফি: ১ নং পদের জন্য ৫০০ টাকা এবং ২ নং পদের জন্য ৪০০ টাকা  ব্যাংক ড্রাফট /পে-অর্ডার করতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৪

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইউপি সচিব পদে চাকরির নিয়োগ প্রকাশ, আবেদন করুন দ্রুত

২৬ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com