চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বয়স ২৪ হলেই আবেদন

ইউএস-বাংলা এয়ারলাইন্স (ওটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিন বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (০২ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স-ওটিএ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাডমিন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতক/সামাজিক বিজ্ঞান (বিএসএস) অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/স্নাতক ডিগ্রি (সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ এর কম নয়) এবং এসএসসি ও এইচএসসি থেকে জিপিএ ৫.০০ পয়েন্ট এর মধ্যে ৪.৫০ এর কম নয়।
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন বিষয়ে জ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা, অ্যাডমিন টিম পরিচালনার শক্তিশালী ক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৪ থেকে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা (সম্পূর্ণ ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, বয়স ২৪ হলেই আবেদন

০২ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com