আন্তর্জাতিক

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদি আরবকে তেহরানের ধন্যবাদ

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি, সেগুলোর প্রশংসা করি। তারা ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিয়ে আসছিল রিয়াদ। সেই সময়ই সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছিল যে, ইরানের ওপর হামলার জন্য তাদের আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদি আরবকে তেহরানের ধন্যবাদ

০৬ মার্চ ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com