আন্তর্জাতিক

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা ৫ যুবক দেশে ফিরছেন

উন্নত জীবন ও ভালো কাজের আশায় ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন পাঁচ যুবক। কিন্তু পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন তারা। সেখানে পৌঁছানোর পরেই তাদের ভবিষ্যতের স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। ভয়ংকর মানব পাচার চক্র তাদের মাফিয়ার হাতে তুলে দেয়।

পাঁচ বাংলাদেশি শিকার হন নির্মম অমানুষিক নির্যাতনের। তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরছেন ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ, মৃত্যুর হাতছানি আর বন্দিদশার নির্মমতা পেরিয়ে বেঁচে ফেরা সেই পাঁচ বাংলাদেশি। দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রগ্রামের সহায়তায় নিজের দেশে ফিরছেন মুন্সীগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।

তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফরম) শরিফুল হাসান।

দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরছেন তারা। এর আগে একই ধরনের অপরাধের শিকার আরো আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি (Trafficking in Persons) হিরো নেটওয়ার্কের সহায়তায় দেশে ফিরে আসেন।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা ৫ যুবক দেশে ফিরছেন

২০ ফেব্রুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com