আন্তর্জাতিক

হামাসের নতুন নেতৃত্ব বাছাইয়ের অন্তরালে

গত সপ্তাহজুড়ে হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন নেতৃত্ব বাছাই করতে কাতারে জড়ো হয়েছিলেন। সেদিকেই নজর ছিল বিশ্বের গণমাধ্যমগুলোর। প্রায় এক বছর ধরে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষের মাঝেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা সেখানে যান।

দলের পূর্ববর্তী রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহরানে একটি বিস্ফোরণে নিহত হওয়ার খবর তাদের অনেককেই বেশ নাড়া দিয়েছে। অভিযোগ রয়েছে, ইসরায়েল এই হামলা করেছিল।

হামাসে ইসমাইল হানিয়ার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তিনি ইসরায়েলের সাথে আলোচনার তত্ত্বাবধানে ছিলেন। নিজ দলের সামরিক শাখার এক অংশের ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আগ্রহ, অন্য অংশের সংঘর্ষের অবসান ঘটানোর দাবির মাঝে ভারসাম্য বজায় রেখে চলছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

হামাসের নতুন নেতৃত্ব বাছাইয়ের অন্তরালে

০৯ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com