আন্তর্জাতিক

ইথিওপিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ১২

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে আকস্মিক বন্যায় ফুঁসে ওঠা নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণ হারান তারা।

রোববার (২৮ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আমহারা অঞ্চলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে উত্তর ইথিওপিয়া থেকে পাওয়া খবরে বলা হয়েছে। কাঠের তৈরি ওই নৌকাটি ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে চলা টেকেজ নদীর ওপারে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাচ্ছিল যাত্রীদের।

আকস্মিক বন্যার কবলে পড়ে শনিবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমহারা মিডিয়া কর্পোরেশন (এএমসি) জানিয়েছে। তাদের মধ্যে ‘গুরুতর আহত’ এক শিশুও রয়েছে।

অবশ্য যারা মারা গেছে তাদের সবার মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে কিনা তা রোববার পর্যন্ত স্পষ্ট হয়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ইথিওপিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ১২

২৯ জুলাই ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com