আন্তর্জাতিক

কমলাকে ‘উগ্র বাম পাগল’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলাকে ‘উগ্র বাম পাগল’ বলে অভিহিত করেছেন।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সমাবেশেই তিনি তাঁর সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে বক্তব্য দিলেন।

গত রোববার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি তাঁর দল ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার প্রতি সমর্থন জানান।

বাইডেন সরে দাঁড়ানোয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাই কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।

কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প তাঁর করা প্রথম সমাবেশে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আক্রমণের নিশানা করলেন।

কমলাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তিনি একজন উগ্র বাম পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন।’

রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, ‘আমরা তা হতে দেব না।’

ট্রাম্প নিয়মিতভাবে তাঁর বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করেন। ট্রাম্প গতকালের সমাবেশে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নমনীয় হচ্ছেন না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

কমলাকে ‘উগ্র বাম পাগল’ বললেন ট্রাম্প

২৫ জুলাই ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com