আন্তর্জাতিকপ্রবাস

টেক্সাসে চুরিতে বাধা দেওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী খুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দোকান থেকে সিগারেট চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা গুলি করে বাংলাদেশের এক শিক্ষার্থীকে খুন করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) বিউমন্টের একটি দোকানে তাকে হত্যা করা হয়।

কেএফডিএমের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন। চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান তিনি। গবেষণা সহকারী হিসেবে যোগ দেন লামার ইউনিভার্সিটিতে। বিউমন্টের ক্রিস ফুড মার্টে স্টোর (দোকান) ক্লার্ক হিসেবে কাজ করতেন তিনি।

ঘটনার দিন স্থানীয় সময় রাত ১০ টা ৯ মিনিটে ২ জন দুর্বৃত্ত দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেন আবির। পরে গুলি করে আবিরকে হত্যা করে তারা।

দোকানের সিসিটিভির ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ২ জনকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর আটক করা হয় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে।

প্রসঙ্গত, আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কাজ করতেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

টেক্সাসে চুরিতে বাধা দেওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী খুন

৩১ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com