স্বাস্থ্য

কাশি থেকে মুক্তির ঘরোয়া যত উপায়

সর্দি-কাশি, গলাব্যথার মতো সমস্যা দেখা যাচ্ছে অনেকেরই। বাতাসে দূষণের পরিমাণ না কমলে এই ধরনের সমস্যা দূর হবে না। এই সমস্যা এড়াতে তাই মাস্ক পরা যেতে পারে। সেই সঙ্গে ঘরোয়া কিছু বিষয় থেকেও ভালো ফল পাওয়া যেতে পারে।

• ক্যামোমাইল, আদা, পুদিনা এবং যষ্ঠিমধু মেশানো চা খেতে হবে। কারণ প্রতিটি চায়ে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা গলায় ঘা হলেও আরাম দিতে পারে।

• কুসুম কুসুম গরম পানিতে লেবুর রস এবং মধু দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। এই পানীয় বিশেষভাবে কার্যকরী। আবার এই পানীয়ই গলা ব্যথায় আরাম দিতে পারে। মধুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ এবং লেবুর মধ্যে থাকা ভিটামিন সি, ক্ষত সারাতে দারুণ কাজ করে।

• হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সর্বজন বিদিত। যে কোনও ধরনের সংক্রমণ রুখতে সাহায্য করে হলুদ। এক চিমটে হলুদ যদি উষ্ণ দুধে মিশিয়ে খাওয়া যায়, তা হলে গলাব্যথা যেমন কমবে, তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button