চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে ব্র্যাকের সহায়তায় প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা শুরু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন প্রবাসীরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সিভিল এভিয়েশন কর্তপৃক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান ও বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম।
অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, “যেহেতু মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আসে তাই অনেক সময় জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। এই বিমানবন্দরে প্রবাসীদের জন্য যেহেতু ব্র্যাক কাজ করছিলো আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়ার অনুরোধ করি। ব্র্যাককে ধন্যবাদ তারা এই উদ্যোগ নিয়েছে। এখন থেকে জরুরি প্রয়োজনে আমরা প্রবাসীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে পারবো।”
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে জরুরি অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি প্রবাসীদের পুনরেকত্রীকরণ ও জরুরি সহায়তা দিতে ২০২৪ সালের আগস্ট মাসে একটি স্থায়ী সার্ভিস বুথও স্থাপন করা হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মতো ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের বিমানবন্দরে জরুরি সহায়তা দিতে গত পাঁচ বছর ধরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

শাহ আমানত বিমানবন্দরে ব্র্যাকের সহায়তায় প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা শুরু

১৯ ফেব্রুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com