চট্টগ্রাম

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী

সিলেট-লন্ডন রুটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে।

ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা বলে জানান বিমান কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন। তিনি বলেন, ওই যাত্রী বিমানের মনিটরসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি করেছেন। তিনি ক্ষতিপূরণ দিতে রাজি না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button