সারাদেশ

পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

নাটোর প্রতিনিধি: পবিত্র হজ পালনের স্বপ্ন পূরণ করতে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন। দীর্ঘদিনের লালিত এই ইচ্ছা বাস্তবায়নে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ গ্রাম থেকে তিনি যাত্রা শুরু করেন।
দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে তিনি পায়ে হেঁটে মক্কার উদ্দেশে রওনা হন।
তার এই ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়। তাকে বিদায় জানাতে গ্রামের মানুষ জড়ো হন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই তার নিরাপদ ও সফল যাত্রার জন্য দোয়া করেন।

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে পৌঁছে হজ পালন করার আকাঙ্ক্ষা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ ও কঠিন হলেও মহান আল্লাহর ওপর ভরসা রেখে যাত্রা শুরু করেছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন, যাতে সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারেন।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার জন্য সরকারের সহায়তা প্রত্যাশা করছেন।
দুলাল হোসেনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 August 2026

পায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

www.SatkahonNews.com