সারাদেশ

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

পটুয়াখালী শহরের একটি যৌনপল্লী এলাকা থেকে রাসেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শহরের সদর রোডসংলগ্ন ওই এলাকার মনু মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল হাওলাদার ওরফে কালা রাসেলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তিনি ওই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে রাসেল যৌনপল্লীর মনু মিয়ার বাড়িতে নাজমা নামের এক নারীর কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নাজমা জানান, রাসেল তার কাছে যাওয়ার পর কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করার কথা জানান। এরপর নাজমা পানি আনতে গেলে ফিরে এসে দেখতে পান, রাসেলের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি আর কথা বলতে পারছেন না।

স্থানীয়দের কয়েকজনের ধারণা, অতিরিক্ত উত্তেজক ওষুধ সেবনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
04 August 2026

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

www.SatkahonNews.com