সারাদেশ

দাফনের ১০ দিন পর কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ

কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে রাজধানীর বনশ্রীতে নিহত হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া। তাকে দাফনের ১০ দিন পর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের একটি টিম কবর থেকে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উত্তোলন করে। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিহত হন ওসি মাসুদ। এ ঘটনার একদিন পর গত ২০ জুলাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি ওই গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে ও নারায়ণগঞ্জ পিবিআইয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

দাফনের ১০ দিন পর কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ

৩১ জুলাই ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com