সারাদেশ

মাঠে নামছে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে নির্বাচনি অপরাধ দমনে মাঠে নামছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।

ইসি জানায়, নির্বাচনি এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে পাঁচদিনের জন্য (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত) ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেটগণ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করে সংশ্লিষ্ট সবাইকে অবগত করবেন।

ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনি অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার বা অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মাঠে নামছে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com