সারাদেশ

আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের

ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির প্রার্থী, সমর্থক ও ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে দাবি করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে নিজ নির্বাচনি এলাকার মাহিগঞ্জ ও রেলওয়ে স্টেশনে পৃথক পৃথক দুটি নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আমরা কোনো জোট কিংবা মহাজোট করিনি, আসন বন্টন করা হয়নি। আমাদের রাজনীতি সরকারের পক্ষে নয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যারা তাদের বিপক্ষেও নয়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করতে চাই। সেই জন্য রাজনীতি করতে চাই, সেই রাজনীতির জন্য আমাদের দরকার।

তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী-সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি অফিস ভাঙচুর এবং পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছে। সেদিক দিয়ে রংপুরে ভালো আছে।

জিএম কাদের বলেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির প্রার্থী, সমর্থক ও ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।

তিনি আরও বলেন, রংপুরবাসী নিজেদের বঞ্চনার শিকার ও বৈষম্যের শিকার মনে করেন। এজন্যই তারা মনে করেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরের উন্নয়ন যেমন হবে, তেমনি বঞ্চনা ও বৈষম্য থেকেও রক্ষা পাবেন তারা।

নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দেওয়ার আশ্বাস দিয়ে জাপার চেয়ারম্যান বলেন, দেশে হার্ট এ্যাটাকসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবার মান উন্নয়নে হসপিটালের ওপর একটি মেগা প্রকল্প চালু করা জরুরি হয়ে পড়েছে। সেদিকগুলো আমি দেখব।

পথসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, জেলা জাপার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, কেন্দ্রীয় জাপার সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের

৩০ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com