বাণিজ্য

নির্বাচনকে কেন্দ্র করে বাড়ল মুরগির দাম

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম আবার বেড়েছে। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা এবং সোনালি মুরগির দাম ২০ থেকে ৩০ টাকা বাড়ল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ও শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এতে মুরগির চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় মুরগির দাম বেড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির কেজি মানভেদে ৩৩০ থেকে ৩৪০ টাকা, গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয় ৩০০ থেকে ৩১০ টাকায়। শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বেড়েছে। বাজারে নতুন আলু প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুন প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং আমদানি করা রসুন ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. আমজাদ হোসেন বলেন, বাজারে মুরগির সরবরাহ একদম কম, তাই দাম বাড়তি। সারাদেশে এখন নানা অনুষ্ঠান চলছে। এতে মুরগির চাহিদা অনেকে বেড়েছে। সরবরাহ কম থাকলে দাম বাড়ে।

অন্য এক ব্যবসায়ী বলেন, ডিমের ডজন ১৩০ টাকা। মুড়িকাটা পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, নতুন ও পুরনো আলু ৭০ টাকা, দেশি রসুন ২৫০ টাকা এবং আমদানি করা রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

নির্বাচনকে কেন্দ্র করে বাড়ল মুরগির দাম

২৯ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com