ঢাকা

আওয়ামী ফ্যাসিস্ট দোসররা বহাল থাকায় শাহজালাল বিমান বন্দরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।

প্রশাসনের কঠোর নজরধারী সত্ত্বেও বিমান বন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর রয়েছে একটি চক্র,তাদের কারণেই যাত্রী হয়রানি সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে,তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর,অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিমানবন্দরের যাত্রীদের,বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিশেষ মর্যাদা দেয়ার ঘোষণা দেয়া হয়।

কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো,গত কয়েকমাসে যরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একাধিক যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে,কয়েকজনকে মেরে আহত করার অভিযোগ ও উঠেছে ফ্যাসিস্টদের কয়েকজন দোসরদের বিরুদ্ধে।

যাত্রীদের অভিযোগ,বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম,এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন সহ বিগত আওয়ামীলীগ সরকারের কয়েকজন দোসর এসব ঘটনার সাথে জড়িত।

জুলাই অভ্যুর্থানে বিভিন্ন হত্যা মামলার আসামিরা আওয়ামী দোসরদের সহায়তায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে বেবিচক চেয়ারম্যান বলেন,৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবির ভূঁইয়া, চেয়ারম্যান-বেবিচক

একটা ঘটনা ঘটেছিলো গত ৮ তারিখে,যেটার ব্যাপারে আমরা স্ট্যান্ড অ্যাকশন নিয়েছি,প্রতিসভায় সব পক্ষ কে এটা ক্যানোপি বাহিরে এয়ারপোর্টের বাহিরের সাইটে হচ্ছে এবং হয়েছিল,একটা ৮ তারিখে,আর আগে যেগুলো আপনারা কয়েক কিছু ফুটেজ দেখেছেন এগুলো ফুটেজ অনেক পুরোনো,৫ ই আগস্টের পর পর বিভিন্ন সময়ের ফুটেজ আছে,তো ছোট খাটো বিভিন্ন জিনিস ছিল সেগুলো আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তদন্ত করে আমরা প্রত্যেকটা জিনিসের আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা বিগ্নকারী কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি

এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবির ভূঁইয়া, চেয়ারম্যান-বেবিচক

আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি যেন এরকম ঘটনা না ঘটে,ঘটনার পরে আমরা ওই এরিয়া কিন্তু আইন শৃঙ্খলা অনেক বাড়িয়েছি,স্পেশালি কেনোপি এরিয়াতে আপনি দেখেছেন নিচ্ছই।

তিনি বলেন বিমান বদরের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

আওয়ামী ফ্যাসিস্ট দোসররা বহাল থাকায় শাহজালাল বিমান বন্দরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।

২০ জানুয়ারি ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com