বিনোদন

স্বাবলম্বী হতে হলে ট্রাক মার্কায় ভোট দেবেন: মাহি

স্বাবলম্বী হতে ট্রাক মার্কায় ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে নির্বাচনি প্রচারণায় এ আহ্বান জানান তিনি।

মাহি বলেন, আমরা এই জমিদারিত্ব থেকে বাঁচতে চাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। শক্ত হয়ে ভোট করব ইনশাল্লাহ। ভোট দেবেন আপনি, গুনিয়ে নিয়ে আসব আমি। ভোট দেবেন আপনি, গুনিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। শুধু সেদিন যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান।

তিনি আরও বলেন, আপনারা যে ভোটকেন্দ্রে যাবেন। একা একা চলে গেলে হবে না। আশে-পাশের ১০ থেকে ১২টা বাড়ি মিলে বুদ্ধি পরামর্শ করে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে কাকা। আপনারা ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দেবেন। মা-বোনেরা, আপনাদের ইনকামের দরকার আছে না। খালি জামাইয়ের টাকা দিয়ে চললে চলবে। চলবে না, নিজে টাকা ইনকাম করতে হবে। নিজেকে স্বাবলম্বী হতে হবে। এই স্বাবলম্বী হতে হলে ট্রাক মার্কায় ভোট দেবেন।

মাহিয়া মাহি বলেন, বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন সবার উন্নয়ন করেছেন। ইনশাল্লাহ আমি আমার নারীদের জন্য কাজ করব। আমি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছি, এরকম আপনারাও নিজের পায়ে দাঁড়াতে পারেন। ঘরে বসে ইনকাম কীভাবে করবেন আমি সেটির ব্যবস্থা করব ইনশাল্লাহ।

উল্লেখ্য, রাজশাহী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

টি

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

স্বাবলম্বী হতে হলে ট্রাক মার্কায় ভোট দেবেন: মাহি

২৮ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com