বিনোদন

ফেসবুক-ইউটিউবের টাকায় ফ্ল্যাট কিনলেন জয়

অভিনয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। একটা সময় নিয়মিত অভিনয় করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা।

এরপর নাম লেখান উপস্থাপনায়। এখানে সফল হলেও সমালোচনা কম হয়নি তাকে নিয়ে। বিশেষ করে তারকাদের সাক্ষাৎকার নির্ভর ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটির মাধ্যমে নানা বিতর্কের জন্ম দেন তিনি।

এখন জয় পুরোদস্তুর কনটেন্ট ক্রিয়েটর। এই মাধ্যমটিতে সহজেই পেয়েছেন প্রতিষ্ঠা। নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নানা অভিমত ও টক-শো করে থাকেন তিনি। এ থেকে ভালো আয়ও করেন।

জেনে অবাক হবেন, ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। সেই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তারা শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ফেসবুক-ইউটিউবের টাকায় ফ্ল্যাট কিনলেন জয়

৩০ ডিসেম্বর ২০২৩
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com