বিশেষ সংবাদ

জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৫ বছর বয়সী এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর সেটি ওমানের মাসকাটে ঘুরিয়ে নেওয়া হয়। পরে মাসকাট বিমানবন্দরে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

নিহত যাত্রীর নাম সানোয়ারা বেগম। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন ‘জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ফ্লাইটটি মাসকাটে ঘুরিয়ে নেওয়া হয়। বিমানটি জরুরি অবতরণের পর মাসকাট বিমানবন্দরের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনাটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৩৬ ফ্লাইটে ঘটে। ফ্লাইটটির জেদ্দা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।

ইব্রাহিম খলিল জানান, পরে বিমানটি মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে আবার যাত্রা করে। বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে বিমানটির শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে, নিহত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে সানোয়ারা বেগমের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

জেদ্দা থেকে চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, মাসকাটে জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com