বিশেষ সংবাদ

দুবাইয়ের ভিসা এক্সটেনশন নিয়ে কাজ করছে কূটনৈতিক চ্যানেল: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ভুল তথ্য (মিস ইনফরমেশন) ছড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা এক্সটেনশন (ভিসার মেয়াদ বৃদ্ধি) নিয়ে কূটনৈতিক চ্যানেলগুলোতে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে দুবাইয়ের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও যোগ করেন, বিশ্বের যেখানেই সম্ভাবনা রয়েছে, সেখানেই বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করা হবে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অত্যন্ত শ্রমিকবান্ধব। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মন্ত্রী প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ইসকন সিলেটের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

দুবাইয়ের ভিসা এক্সটেনশন নিয়ে কাজ করছে কূটনৈতিক চ্যানেল: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com