বিশেষ সংবাদ

মুখে কাগজে কলমে মান হয়ত দিয়েছি,কিন্তু দাম কি দিতে ফেরেছি!

সাইফুল রাজীব-ঢাকা:ভাগ্যের কি নির্মম পরিহাস,এখন প্রবাসী দেশে ফিরলেন কফিনে বন্দি হয়ে,আর সেই লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো আরো দুই জন স্বজনের, যেন এক মৃত্যু ফিরিয়ে অন্য আরো কিছু মানুষের মৃত্যু।

জানা যায় যার জন্য এক বছর ধরে চলছিল আইনি লড়াই,মোহাম্মদ রুবেলের নিথর দেহ অবশেষে দেশে ফিরলো,চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ৪ নং ভুজপুর ইউনিয়নের ৭ নং তালুকদার পাড়ায় মোহাম্মদ ফুল মিয়ার ছেলে রুবেল,পরিবারের অভাব গোছাতে এবং নিজের ভবিষৎ গড়তে একবুক স্বপ্ন নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গিয়েছিলেন সৌদি আরবে।

কিন্তু প্রবাসে গিয়ে সেই স্বপ্ন বদলে যায় এক ভয়ঙ্কর বিভিষীকায়,ক্ষু’ধা’র্ত থাকায় নিয়োগকর্তাকে না বলে নিজ কর্মস্থল রেস্টুরেন্ট থেকে একটি বার্গার খাওয়ায়,নিয়োগকর্তা কতৃক নি’র্ম’ম নি’র্যা’ত’নের শি’কা’র হন রুবেল,এরপর তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়,চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই ২০২৪এই স্বপ্নবাজ তরুণ চিরতরে চোখ বন্ধ করেন ।

এরপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া,কাগজপত্র,আবেদন,তদবির,সুপারিশ,এসব নিয়ে তার পরিবার ছুটে বেরিয়েছে এক দুয়ার থেকে আরেক দুয়ারে,শুধু একটি দাবি নিয়ে,ছেলের মরদেহ যেন ফিরে আসে দেশের মাটিতে মায়ের কোলে এবং আপন ঠিকানায় ।

অবশেষে ০৫ জুলাই ২০২৫ সকালে রুবেলের মরদেহ দেশে এসে পৌঁছায়,করুন এই গল্পটি হয়তো এখানেই শেষ হতে পারতো,কিন্তু শেষ হয়ে ও যেন হলো না শেষ। লাশবাহী এম্বোলেন্সটি যখন ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওনা দেয়,তখন হয়তো কেউ স্বপ্নে ও ভাবেনি পথেই আজ আরো দুটি তাজা প্রাণ ঝরতে যাচ্ছে।

লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা (কালিকাপুর) পৌঁছা মাত্রই ১৪ চাকার বড় লড়ির পিছনে ধাক্কা দেয়।

এতে ঘটস্থলে নিহত হন প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল, প্রতিবেশী ওসমান মিয়া,এবং অপর প্রতিবেশী বশির মিয়া গুরুতর আহত হন,সেই সময় লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভার পালিয়ে যান,ফেলে রেখে যান মৃত্যু আর কান্নার চাপ ।

এখন রুবেল শুধু নয়,তিনটি কফিন একসাথে ফিরেছে বাড়িতে,কোন মা আর তার ছেলেকে দেখতে পাবেন না,কোন স্ত্রী আর স্বামীর হাতে রাখতে পারবে না হাত,যে তরুণ পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে,আর তার সেই লাশ নিতে এসে প্রাণ গেলো আরো দুই জনের ।

এই একটি মাত্র উদাহরণে স্পষ্ট মানুষের জীবন কতটা অনিচ্চিত,আর প্রবাসীদের জীবন কতটা কষ্টের,তারা পরিশ্রম করে,কাঁদে,মা মাটি দেশের জন্য তাদের হৃদয় ফোঁড়ে,অথচ মৃত্যুর পর ও তাদের লাশ দেশে আনা অসম্ভব হয়ে উঠে তাদের পরিবারের জন্য।

বর্তমান সরকার বার বার বলেছেন তিনি প্রবাসীদের পাশে থাকবেন, কিন্তু এই রুবেলের মত হাজারো রুবেলের পরিবার স্বজনের লাশ দেশে আনার জন্য মাসের পর মাস ছুটছেন এই অফিস থেকে সেই অফিসে। সরকার কি চাইলে পারে না এই মরদেহ দেশে আনার প্রক্রিয়া টি আরো সহজ ও দ্রুত করতে,যাতে প্রবাসে মৃত্যুর পর তার স্বজনরা যেন কাঙ্খিত প্রিয় মুখটি শেষবার মন ভরে দেখতে।

মরদেহ নিয়ে এই জটিলতা রাষ্ট্র কি দায় এড়াতে পারে?এই প্রবাসী রা শুধু পরিবার কে টাকা দেয়না,তারা দেশেকে রেমিটেন্স দেয়,আর এটি করতে গিয়ে অনেকে জীবন ও বিলিয়ে দেয়। এই প্রবাসীদের কে সবাই গর্ব করে ডাকেন রেমিটেন্স যোদ্ধা,মুখে কাগজে কলমে মান হয়ত দিয়েছি,কিন্তু দাম কি দিতে ফেরেছি ???

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

মুখে কাগজে কলমে মান হয়ত দিয়েছি,কিন্তু দাম কি দিতে ফেরেছি!

০৬ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com