বিশেষ সংবাদ

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

ত্রিপোলিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা এসব বাংলাদেশি দেশে ফেরেন।

ফিরে আসা এই বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। এদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা ফিরে আসা এই বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে গ্রহণ করেন। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়।

পরে আইওএমের পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে বাড়ি ফেরার পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

এর আগে গত ১৮ অগাস্ট লিবিয়ার বেনগাজিতে আটক থাকা ১৭৪ দেশে ফেরানো হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com