বিশেষ সংবাদ
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আহত ৪জন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) রাতে পেট্রোল ডিউটির সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল। এছাড়াও আরো আহত ৪জন।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে কোনো যানবাহন জড়িত ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।





