বিশেষ সংবাদ

সৌদি প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য কনস্যুলেটের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশী কর্মীদের উদ্দেশ্যে আজ ৯ জুলাই বৃহস্পতিবার কনসুলেটের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রবাসী কর্মী ও পাঠকদের উদ্দ্যেশে বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হলো।

Consulate General of the People’s Republic of Bangladesh, Jeddah

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কর্তৃক সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়াকৃত ভেন্যু সমূহে কনস্যুলার সেবা নেওয়ার সময় কতিপয় সেবাগ্রহীতা কর্তৃক কিছু ক্ষেত্রে অসতর্কতা ও অসচেতনতামূলক আচরণ সমূহের কারণে ভেন্যুর বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে।

বিশেষ করে দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙ্গা, দেয়াল ও স্থাপনার ক্ষতি সাধন, এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

০২। এ ধরণের ঘটনার কারণে কনস্যুলেট কর্তৃক ভেন্যু সমূহের মালিক পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করতে হচ্ছে। পাশাপাশি, ভেন্যুর পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট হচ্ছে ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

উদ্বেগের বিষয় হলো, এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

০৩। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

081 এমতাবস্থায়, সকল সেবাগ্রহীতাদের ভেন্যু সমূহের সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন-কানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সকলের সচেতন ও দায়িত্বশীল আচরণই কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।

 

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সৌদি প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য কনস্যুলেটের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ!

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com