প্রবাসীদের সম্মাননা দেবে সিলেট জেলা প্রশাসন,আবেদনের আহবান

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের সম্মাননা জানাবে সিলেট জেলা প্রশাসন।
সেই লক্ষে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’-এর জন্য যোগ্য প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য। সফল প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী ও দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫।
আবেদন করা যাবে ই-মেইলে: adceduictsylhet@mopa.gov.bd
আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে সিলেটে অনুষ্ঠিত হবে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠান।
পাঠকের জন্য বিজ্ঞপ্তিটি হুবুহু দেয়া হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট
(প্রবাসী কল্যাণ শাখা)
www.sylhet.gov.bd
স্মারক নম্বর: ০৫.৪৬.৯১০০.০০৪.০১.০০১.২৫. ১৯
তারিখ:
২৪ কার্তিক ১৪৩২
০৯ নভেম্বর ২০২৫
‘প্রবাসী সম্মাননা’ আবেদন আহবান
প্রবাসী বাংলাদেশিগণ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। বাংলাদেশের মধ্যে সিলেট অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা। এ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী সিলেটবাসীর অবদান অনস্বীকার্য। সে লক্ষ্যে, জেলা প্রশাসন, সিলেট আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার সফল প্রবাসীদের নিম্নোক্ত ক্যাটাগরিতে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ
১. সফল পেশাজীবী;
২. সফল ব্যবসায়ী;
৩. সফল কমিউনিটি নেতা;
৪. সফল নারী উদ্যোক্তা:
৫. খেলাধুলায় সাফল্য অর্জনকারী;
৬. বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানীকারক;
প্রকৃত আগ্রহী আবেদনকারীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত adceduictsylhet@mopa.gov.bd/ সংযুক্ত গুগল ফরমে ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। আবেদনে আবশ্যিকভাবে ক্যাটাগরি উল্লেখ করতে হবে। একইসাথে প্রবাসে বর্তমান ঠিকানা, সিলেটে স্থায়ী ঠিকানা এবং WhatssApp এ বাংলাদেশ থেকে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নম্বর দেয়ার জন্য অনুরোধ করা হলো।
গুগল লিংক: https://tinyurl.com/4f2mnh8t
মোঃ সারওয়ার আলম
জেলা প্রশাসক সিলেট
ফোন নম্বর: ০২৯৯৬৬৮৭১১৭
ই-মেইল: desylhet@mopa.gov.bd





