বিশেষ সংবাদ

স্বজনের খোঁজে বিমানবন্দরে মানসিক বিপর্যস্ত এক সৌদি প্রবাসী

১৪ জুলাই ভোর ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বরিশাল জেলার মোহাম্মদ সৌরভ।

ধারণা করা হচ্ছে, সৌদি আরবে তিনি জেলখানায় আটক ছিলেন এবং সেখানেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তার লক্ষ্যহীন ঘোরাফেরা প্রথমে নজরে আসে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের। পরে তারা সৌরভকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং তাঁর পরিবারের সন্ধান ও নিরাপদ আশ্রয়ের বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহায়তা চান।

মানসিকভাবে বিপর্যস্ত সৌরভ তাঁর সব ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন।
তাঁর কাছে আছে কেবল সৌদিয়া বোর্ডিং পাসে লেখা একটি নাম মোহাম্মদ সৌরভ।
তিনি শুধু “বরিশাল জেলা” বলতে পারছেন, তার বাইরের আর কোনো তথ্য দিতে পারছেন না।

ব্র্যাকের সহায়তায় তাঁকে আপাতত আশ্রয় দেওয়া হয়েছে আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। সেখানে তিনি বিশ্রামে আছেন, কিন্তু সবচেয়ে জরুরি হলো তাঁকে তাঁর পরিবার, আপনজনের কাছে ফেরানো।

নাম: মোহাম্মদ সৌরভ
জেলা: বরিশাল

এমন অবস্থায় আমরা সকলকে মানবিক সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানাই। যদি কেউ এই মানুষটিকে চিনে থাকেন, তাঁর পরিবারের সদস্য বা আত্মীয় হয়ে থাকেন, অথবা কোনো তথ্য জানেন অনুগ্রহ করে 01712197854 এই নাম্বারে আমাদের দ্রুত জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

স্বজনের খোঁজে বিমানবন্দরে মানসিক বিপর্যস্ত এক সৌদি প্রবাসী

১৪ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com