বিশেষ সংবাদ

৭ বছর ধরে নিখোঁজ বাবাকে ৩ বছর ধরে সৌদি আরবে খুঁজে বেড়াচ্ছেন সন্তান

কুমিল্লা জেলার তিতাস থানার নারান্দিয়ার শাহজালাল ঠিক কত বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন পরিবার সঠিক ভাবে বলতে পারছেন না।

তবে ২০১৮ সাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন,পরিবারের সাথে তিনি আর যোগাযোগ করেননি,বহু চেষ্টা করে পরিবার ও তার সাথে আর যোগাযোগ করতে পারেননি।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজালালের ছেলে মোহাম্মদ জুমানের একটি পোস্ট ভাইরাল হয়।

পাঠকের জন্য সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো

আমার বাবা সৌদি আরবে রিয়াদে থাকতেন। গত ৭ বছর ধরে আমরা কোন খোঁজ পাচ্ছিনা। অনেক থানায় খোঁজ নিয়েছি খোঁজ পায়নি। ছোট বেলা থেকে শুনে আসছি কাজের ক্ষেত্রে আমার বাবার অনেক শক্র ছিলো। আমার বয়স তখন অনেক কম, তখন একজন বাংলাদেশি বলেছে মাইরা ফেলছে। ওনি শুধু এইটা বলছে, কে বা কারা মারছে কোথায় লাশ কিছু বলে নাই। আমার বাবার সাথে লাস্ট আমার মায়ের কথা হয় ২০১৮ সালে জানুয়ারি মাসের ১৩ তারিখে। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি সৌদি এসে এম্বাসিতেও যোগাযোগ করেছি, কোন সন্ধান পাইনি। আপনাদের পেইজ সৌদি আরবের সব থেকে বড় পেইজ। আজ আমি একজন বাবাকে খুঁজতে আপনাদের দ্বারস্ত হয়েছি। আপনাদের মাধ্যমে যদি কেউ আমার বাবাকে চিনে থাকেন বা কোন খোঁজ জেনে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি কতটা খুশি হবো, তা হয়তো এই পোস্টে বলে বুঝাতে পারবো না।

বিনীত
মোহাম্মদ জুমান
0510647507

পোস্টে উল্লেখ থাকা মোবাইল নাম্বারে আমরা কথা বলি জুমানের সাথে,তিনি জানান সর্বশেষ ২০১৮ সালে তার মাসের সাথে শেষ কথা হয় তার বাবার,এরপর থেকে মোবাইল বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন।

তারা ও কোন ভাবে আর শাহজালালের খুঁজ পাননি,জুমান বলেন আমি পরিবারের বড় ছেলে,আমার পরিবারে ছোট একটি ভাই ও দুই বোন আর মা আছেন,বাবা নিখোঁজের পর আমরা আর্থিক সংকটে পড়ে যাই।

তাই বাধ্য হয়ে ধার দেনা করে ২০২২ সালে আমি সৌদি আরবে চলে আসি,আসার পর থেকে কাজের পাশাপাশি বাবাকে খুঁজে বেড়াচ্ছি,কিন্তু এখন পর্যন্ত সন্ধান পাইনি,কেউ কেউ বলেন বাবা কে কারা জানি মেরে ফেলেছে।

আমার কর্মস্থল থেকে অনেক দূরে হওয়ায় আমি এখনো দূতাবাসে যেতে পারিনি,বাবার পাসপোর্ট ইকামা কপি দিয়ে এক ভাই কে পাঠিয়েছিলাম দূতাবাসে,সেখান থেকে তেমন কোন সহযোগিতা পাইনি।

জুমানের সাথে কথোপকথনের ভিডিও দেখুন : https://www.facebook.com/ProbasherSatkahon/videos/4171223036489004

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

৭ বছর ধরে নিখোঁজ বাবাকে ৩ বছর ধরে সৌদি আরবে খুঁজে বেড়াচ্ছেন সন্তান

১০ জুলাই ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com