কুমিল্লা

চির নিদ্রায় শায়িত হলেন মা, বাবা এবং দুই ভাই

কুমিল্লার পদুয়ার বাজারে লরির চাপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। রাত ১২ টায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২২ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে লরির চাপায় একই পরিবারের চারজন নি*হ*ত হন।

কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন তারা।

নিহত ব্যক্তিরা হলেন — মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের ছেলে আবুল হাশেম স্বপন (৫০) ও ছোটো ছেলে আবুল কাশেম মামুন (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম স্বপন।

তাদের মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।

রাত ৮টা ৪৫ মিনিটে লাশবাহী গাড়ি হোসেনপুরে পৌঁছায় নিহতদের গ্রামের বাড়ি হোসেনপুরে।

১১ টায় জানাজা শেষে রাত ১২ টায় তাদের দাফন সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

চির নিদ্রায় শায়িত হলেন মা, বাবা এবং দুই ভাই

২৩ আগস্ট ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com