প্রবাস

সৌদিতে চাকরি ও ভিসার প্রলোভনে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাহসী রহমানের বিরুদ্ধে

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত অবস্থায় চাকরি দেওয়া ও ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু প্রবাসীর কাছ থেকে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাহসী রহমানের বিরুদ্ধে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, সাহসী রহমান রিয়াদে ম্যান কম কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রবাসীকে কোম্পানিতে চাকরি দেওয়া এবং ভিসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

 

এসব প্রতিশ্রুতির ভিত্তিতে বহু মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানা গেছে।

 

অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকরা সাহসী রহমানের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত নম্বর দুটি বন্ধ পাওয়া গেছে।

 

এদিকে রাজধানী রিয়াদে অবস্থানরত ভুক্তভোগীরা খুব শিগগিরই ওই ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। সেখানে তারা প্রতারণার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের তথ্য এবং লেনদেনসংক্রান্ত বিভিন্ন প্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন। তবে সাহসী রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে। ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন এবং সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর ঘটনাটির বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সৌদিতে চাকরি ও ভিসার প্রলোভনে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাহসী রহমানের বিরুদ্ধে

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com