বিশেষ সংবাদ

বিমানবন্দরে চালু হলো বিনামূল্যের শাটল বাস সার্ভিস, জেনে নিন কোন রুটে চলবে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে বিনামূল্যের শাটল বাস সার্ভিস। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এই নতুন সেবা চালু করেছে, যার মাধ্যমে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

সিএএবি জানিয়েছে, শাটল বাসগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলাচল করবে।

বাসগুলো তিনটি রুটে চলবে—

  • বিমানবন্দর টার্মিনাল ↔ বিমানবন্দর বাসস্ট্যান্ড
  • বিমানবন্দর রেলওয়ে স্টেশন ↔ জসীমউদ্দীন মোড়
  • কাওলা ↔ বিমানবন্দর টার্মিনাল

কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনাল থেকে বাসস্ট্যান্ড কিংবা রেলস্টেশনে যেতে দীর্ঘদিন ধরেই ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে প্রবাসী, হজযাত্রী, বয়স্ক ব্যক্তি, নারী, শিশু এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের কথা বিবেচনা করেই এই সেবা চালু করা হয়েছে।

এই শাটল বাস সার্ভিস চালুর ফলে যাত্রীরা সহজেই টার্মিনাল থেকে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছাতে পারবেন। এতে একদিকে যেমন যাত্রীদের সময় ও খরচ সাশ্রয় হবে, অন্যদিকে বিমানবন্দর এলাকায় যানজট কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সিএএবি।

বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

বিমানবন্দরে চালু হলো বিনামূল্যের শাটল বাস সার্ভিস, জেনে নিন কোন রুটে চলবে

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com